মালদার বিদ্যাভারতী উত্তরবঙ্গের সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের পক্ষ থেকে "মাতৃ-পিতৃ পুজন" কার্যক্রমের আয়োজন করা হয়। জানা যায়, বর্তমানে টেলিভিশন-ইন্টারনেটের দৌলতে সারা বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয়। এই গ্লোবাল যুগে বিভিন্ন ক্ষেত্রে যেমন উন্নতি হচ্ছে, ঠিক অপর দিকে আধুনিকতার দোহায় দিয়ে আমাদের সভ্যতা সংস্কৃতির বিনাশ ঘটছে। তাই আজ বৃদ্ধ বাবা-মাকে বাস করতে হয় একাকী বা বৃদ্ধাশ্রমে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জেন এই পরিস্থিতিতে না পরে, তার জন্য এই "মাতৃ-পিতৃ পুজন" কার্যক্রমের আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া সহ অভিভাবকেরা।
বিদ্যাল্যের প্রধান শিক্ষক হেমচন্দ্র মাহাত জানান, আজ "মাতৃ-পিতৃ পুজন" কার্যক্রমের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মা-বাবার প্রতি সন্তানদের শ্রদ্ধা-ভক্তি জাগিয়ে তলার চেষ্টা করছি। প্রায় ২০০ জন শিশু ও তাদের অভিভাবক এই অনুষ্ঠানে সামিল হয়। এই অনুষ্ঠান এবারই প্রথম।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zacENPquxio
মালদা